
প্রশ্নোত্তরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী দেশের মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা
সেপ্টেম্বর ৭, ২০২৬
আইজিসির আলোচনায় বক্তারা শুধু উদ্বেগ প্রকাশ করে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয়
সেপ্টেম্বর ৭, ২০২৬দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৬৯৬।
দেশে সংক্রামক ভাইরাসজনিত রোগ হাম ও এর উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত এ প্রাণহানির ঘটনা ঘটে। এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৮ শিশু। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে। একই সময়ে সারা দেশে ৫৫ জনের হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০০ জন আর এর উপসর্গ নিয়ে ৮৯৪ জনের মৃত্যু হয়েছে। দুই মিলিয়ে গেল ছয় মাসে প্রাণ হারিয়েছে ৯৯৪ শিশু। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, উল্লিখিত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৪৩ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৯৫৪ জন। ঢাকা বিভাগে ভর্তি ৩১৯ জন, রাজশাহীতে ২৩, সিলেটে ১১২, চট্টগ্রামে ২৩৮, বরিশালে ১১৬, ময়মনসিংহে ৪৮, খুলনায় ৮৫ ও রংপুরে ১৩ জন।
এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৪ হাজার ১৬৮। তাদের মধ্যে ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন হাসপাতাল ছেড়েছে।
দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৬৯৬।
গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৫৫ জন। এছাড়া রাজশাহী বিভাগে ৯২ জন, চট্টগ্রামে ৬৫, বরিশালে ৫৬, ময়মনসিংহে ৭৫, খুলনায় ৩৬ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।


