
গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে বিকল্প পরিকল্পনা দিন, বিরোধীদলকে রিজভী
সেপ্টেম্বর ৪, ২০২৬
রাষ্ট্রপতিকে বরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, জোরদার হচ্ছে নিরাপত্তা
সেপ্টেম্বর ৪, ২০২৬বিদ্যুৎ বিলের অসামঞ্জস্যতার জন্য প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালিগালাজ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে বর্তমান সংকটময় পরিস্থিতি তৈরির জন্য বিগত অন্তর্বর্তী সরকারকে দায়ী করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, অন্তরর্বর্তীকালীন সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে, যেন মানুষ বলে- শেখ হাসিনা ও ডক্টর ইউনূসের সময়ে তো ভালো ছিলাম!
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘কয়েকমাস আগে জামায়াতের আমির সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে, কেউ যদি প্রধানমন্ত্রী ও তার পরিবারকে গালিগালাজ করে, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। যে ছেলেটিকে পুলিশ হেফাজতে নিয়েছে সে প্রধানমন্ত্রীর মা-বাবাকে নিয়ে বিশ্রী, অশ্লীল ও কদর্য ভাষায় গালিগালাজ করেছে। এর যদি কোনো প্রতিকার না হয়, তবে সমাজে এটি ব্যধির মতো ছড়িয়ে পড়বে এবং সামাজিক ও রাষ্ট্রীয় ভারসাম্যতা নষ্ট হবে।’


