
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সেপ্টেম্বর ৩, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ইরানের রাষ্ট্রদূত হরমুজ দিয়ে বাংলাদেশের এলএনজিবাহী জাহাজ চলাচলে অসুবিধা হবে না
সেপ্টেম্বর ৩, ২০২৬প্রজ্ঞাপন অনুযায়ী, চুক্তিতে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জনপ্রশাসন সচিব, জনপ্রশাসনের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
চারটি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব পদায়ন করা হয়েছে। এর মধ্যে তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত সাতটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চুক্তিতে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জনপ্রশাসন সচিব, জনপ্রশাসনের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ড. এএনএম বজলুর রশীদ। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম বেঞ্জামিন রিয়াজী। সংস্কৃতি সচিবের দায়িত্ব চালিয়ে আসা কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। নতুন সংস্কৃতি সচিব হয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগম।
এর আগে ১৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ায় সরকার। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগের দিনই জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আদেশে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মো. এহছানুল হককে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ১৮ আগস্ট থেকে এক বছর মেয়াদে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব পদে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।


