ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে রণধীর জয়সোয়াল আমরা সব ঘটনার ওপর নজর রাখছি
আগস্ট ২৯, ২০২৬
নিহত
আগস্ট ২৯, ২০২৬
ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে রণধীর জয়সোয়াল আমরা সব ঘটনার ওপর নজর রাখছি
আগস্ট ২৯, ২০২৬
নিহত
আগস্ট ২৯, ২০২৬

সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

চলতি বছরের (২০২৬-২৭ শিক্ষাবর্ষ) সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)। সাত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও এমআইএসটির ভর্তি পরীক্ষা হবে চলতি বছরের ডিসেম্বরে। রাজশাহী, জগন্নাথ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৫ ডিসেম্বর। ওইদিন আইবিএ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট ও ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে। অনলাইনে আবেদন করা যাবে ১১-২৫ নভেম্বর।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৮ জানুয়ারি। প্রথম দিন ‘বি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষা। এরপর ৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ও ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক আবেদন চলবে ১২-২৭ নভেম্বর। পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ—এ সাত বিভাগীয় শহরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি। প্রথম দিন ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে। এরপর ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট ও ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা নেয়া হবে। ভর্তির আবেদন শুরু হবে ১৫ নভেম্বর দুপুর ১২টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *