সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ
আগস্ট ২৮, ২০২৬
নির্বাচনী ইশতাহারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ৪২২ প্রকল্প পুনর্গঠন চায় সরকার
আগস্ট ২৮, ২০২৬
সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ
আগস্ট ২৮, ২০২৬
নির্বাচনী ইশতাহারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ৪২২ প্রকল্প পুনর্গঠন চায় সরকার
আগস্ট ২৮, ২০২৬

চীনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কারিগরি শিক্ষার আধুনিকায়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তর করতে উচ্চমানের কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রয়োজন।
এ ব্যবস্থার আধুনিকায়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি আধুনিক দক্ষতা প্রশিক্ষণ, পাঠ্যক্রম উন্নয়ন, প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব ও কর্মসংস্থানমুখী শিক্ষায় চীন-বাংলাদেশ সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আধুনিক কারিগরি শিক্ষা সংস্কারে চীনের সাফল্য ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে অত্যন্ত আগ্রহী।’
গতকাল চীনের গুয়াংডং প্রদেশের কিংইউয়ান শহরের গুয়াংডং ভোকেশনাল সিটিতে আয়োজিত ‘চীন-বাংলাদেশ কারিগরি শিক্ষা বিনিময়’ অনুষ্ঠানে এক বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষা খাতে বাংলাদেশ ও চীনের মধ্যকার সংযোগ উভয় দেশের কৌশলগত অংশীদারত্ব, কর্মসংস্থান এবং পেশাগত সম্ভাবনার ক্ষেত্রকে আরো সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। অনুষ্ঠান এ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশী তরুণদের এগিয়ে রাখতে মান্দারিন (চীনা ভাষা) চর্চাকে অগ্রাধিকার দিয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর কার্যকর উদ্যোগ নেয়া হয়েছে।’
চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও কারিগরি প্রতিষ্ঠানের সহায়তায় আধুনিক কারিগরি পাঠ্যক্রম প্রণয়ন, যৌথ সার্টিফিকেশন এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানান তিনি।
চীনের ১১টি শীর্ষ কারিগরি ও প্রযুক্তিগত কলেজের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজগুলো হলো—এনপিং ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন সেন্টার, গুয়াংডং লিটারেচার অ্যান্ড আর্ট ভোকেশনাল কলেজ, গুয়াংডং নানহুয়া ভোকেশনাল কলেজ অব ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, গুয়াংডং পলিটেকনিক অব সায়েন্স অ্যান্ড ট্রেড, গুয়াংডং টিচার্স কলেজ অব ফরেন ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড আর্টস, গুয়াংডং ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক, গুয়াংডং কান্ট্রি গার্ডেন ভোকেশনাল কলেজ, গুয়াংডং জিয়াংমেন প্রিস্কুল এডুকেশন কলেজ, কিংইয়ুয়ান পলিটেকনিক, গুয়াংডং লিংনান ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কলেজ এবং গুয়াংঝু প্রিস্কুল এডুকেশন কলেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *