হরমুজ প্রণালি সংকট কাতার থেকে এলএনজি সরবরাহ বৃদ্ধির নতুন কোনো সম্ভাবনা নেই
আগস্ট ২৩, ২০২৬
ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরো ৭০২
আগস্ট ২৩, ২০২৬
হরমুজ প্রণালি সংকট কাতার থেকে এলএনজি সরবরাহ বৃদ্ধির নতুন কোনো সম্ভাবনা নেই
আগস্ট ২৩, ২০২৬
ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরো ৭০২
আগস্ট ২৩, ২০২৬

সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন।

গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ঢামেকের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে হাসপাতালে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ নির্দেশের কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।’ সংঘবদ্ধ সন্ত্রাসী ও চাঁদাবাজদের নির্মূল করা হবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

সরকারের দুই মন্ত্রী চিকিৎসকদের কাছ থেকে ডা. আসাদুর রহমানের চিকিৎসার খোঁজ খবর নেন। তার চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

১৭ আগস্ট রাতে রাজধানীর শান্তিনগরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে চেম্বার শেষে রিকশায় ওঠার সময় অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় তার মাথা, চোখ ও নাকে গুরুতর আঘাত লাগে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *