মাজারে সাতদিনে কোটি টাকার বেশি দান
আগস্ট ১৯, ২০২৬
চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যারও সমাধান সম্ভব
আগস্ট ১৯, ২০২৬
মাজারে সাতদিনে কোটি টাকার বেশি দান
আগস্ট ১৯, ২০২৬
চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যারও সমাধান সম্ভব
আগস্ট ১৯, ২০২৬

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৩৪

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ সাতজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো ৩৪ জন।

দুর্ঘটনায় গোপালগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে তিনজন করে ও মুন্সিগঞ্জে একজনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর—

গোপালগঞ্জ: সদর উপজেলার বৌলতলী নামক স্থানে বাস ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হন অন্তত ২০ জন। নিহতরা হলেন ড্রাম ট্রাকের চালক নাদিম শেখ (২৫) ও নিরাপত্তাকর্মী হাছিব (২৬)। নিহত অন্য নারীর পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর-টাকশালদিঘী সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হন। তারা হলেন মো. আবু হায়াত (৩৫) ও হাবিবুর রহমান (২০)। অন্যদিকে আগের রাতে আতাহার এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় কাজিম নামের এক সাইকেলচালক নিহত হন।

মুন্সিগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া ইউটার্ন এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আবুল কাশেম (৩৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হন। এছাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে রাজিব পরিবহনের একটি বাস উল্টে অন্তত ১০ জন আহত হন। পৃথক আরেকটি ঘটনায় কাভার্ড ভ্যান গাছে ধাক্কা খেলে আরো দুজন আহত হন। এছাড়া রাজশাহীর পবার বায়া মোড়ে বালিবোঝাই ড্রাম ট্রাক উল্টে সড়কদ্বীপে পড়ে যায়। এতে চালক ও তার সহকারী আহত হন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *