
১৭ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে ‘তিন তারকা’ এয়ারলাইনস বিমান
আগস্ট ১৯, ২০২৬
মরদেহ উদ্ধার
আগস্ট ১৯, ২০২৬বগুড়ায় স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসাসেবা বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলার মোমো ইন কনভেনশন হলে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমএসএম আতিকুর রহমান। সভাপতিত্ব করেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ডা. মতিউর রহমান। বক্তব্য রাখেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ল্যাব এইডের ডিজিএম ফিরোজ হোসেন খান।
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও ল্যাব এইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের পৃষ্ঠপোষকতায় স্বাস্থ্য ক্যাম্পে ব্যবসায়ী, চিকিৎসক, উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


