হরমুজ সংকট অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা নিয়ে ওপেক ও আইইএ মতভেদ
আগস্ট ১৮, ২০২৬
লোয়ি ইনস্টিটিউট ভারতের নতুন কূটনৈতিক সংকট শেখ হাসিনা
আগস্ট ১৮, ২০২৬
হরমুজ সংকট অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা নিয়ে ওপেক ও আইইএ মতভেদ
আগস্ট ১৮, ২০২৬
লোয়ি ইনস্টিটিউট ভারতের নতুন কূটনৈতিক সংকট শেখ হাসিনা
আগস্ট ১৮, ২০২৬

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সোমবার (গতকাল) ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ সফরের আমন্ত্রণপত্রটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দুই দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে পারস্পরিক স্বার্থে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের লক্ষ্যে এ আমন্ত্রণ জানানো হয়েছে। কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে দুই পক্ষের সুবিধাজনক সময়ে এ সফরের সময়সূচি নির্ধারণ করা হবে বলে চিঠিতে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র অনুসারে ক্রাউন্স প্রিন্স আমন্ত্রণপত্রে বলেছেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সৌদি আরব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আগ্রহের অংশ হিসেবে আমাদের দুই দেশ ও ভ্রাতৃপ্রতিম জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে আপনাকে সৌদি আরব সফরের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত।

চিঠির শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।

এর আগে গত ৬ জুলাই সৌদি আরবের যুবরাজ (ক্রাউন প্রিন্স) ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণ গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সৌজন্য সাক্ষাতের পর প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পরে এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সৌদি রাষ্ট্রদূত ক্রাউন প্রিন্সের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন এবং তার পক্ষ থেকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে তিনি জানান, ক্রাউন প্রিন্সও সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আগ্রহী।

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী সৌদি আরবের আমন্ত্রণ গ্রহণ করেছেন। একইভাবে ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। এটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই নেতাই একে অন্যের দেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন, যা দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বকে তুলে ধরে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *