কিশোরগঞ্জে সমাবেশে প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই
আগস্ট ১৭, ২০২৬
হামের উপসর্গে আরো ছয় শিশুর মৃত্যু, মোট ৯০৮
আগস্ট ১৭, ২০২৬
কিশোরগঞ্জে সমাবেশে প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই
আগস্ট ১৭, ২০২৬
হামের উপসর্গে আরো ছয় শিশুর মৃত্যু, মোট ৯০৮
আগস্ট ১৭, ২০২৬

ভূমিসেবার মানোন্নয়নে জেলা প্রশাসকদের ১৪ দফা নির্দেশনা

ভূমি ব্যবস্থাপনাকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোর কার্যক্রম নিয়মিত মনিটরিং ও তদারকির জন্য সব জেলা প্রশাসককে ১৪ দফা নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স অনুবিভাগের উপসচিব সাদেকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে সম্প্রতি এ নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়েছে, সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের কার্যকারিতা নিশ্চিতে উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল এবং ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা প্রয়োজন। নির্দেশনা অনুযায়ী, জেলা প্রশাসকদের মনিটরিং কার্যক্রমের সারসংক্ষেপ, অগ্রগতি ও গৃহীত ব্যবস্থা উল্লেখ করে প্রতি মাসের প্রতিবেদন পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে ভূমি মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *