কৃষি প্রযুক্তিতে অগ্রগতি ও রেকর্ড মজুদ ‘সুপার’ এল নিনোর ধাক্কা সামলাতে প্রস্তুত বৈশ্বিক খাদ্যপণ্য সরবরাহ ব্যবস্থা
আগস্ট ১৭, ২০২৬
কৃষি অর্থায়ন সম্প্রসারণে আইপেজ গ্লোবালের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি
আগস্ট ১৭, ২০২৬
কৃষি প্রযুক্তিতে অগ্রগতি ও রেকর্ড মজুদ ‘সুপার’ এল নিনোর ধাক্কা সামলাতে প্রস্তুত বৈশ্বিক খাদ্যপণ্য সরবরাহ ব্যবস্থা
আগস্ট ১৭, ২০২৬
কৃষি অর্থায়ন সম্প্রসারণে আইপেজ গ্লোবালের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি
আগস্ট ১৭, ২০২৬

লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

কোম্পানি দুটি হলো নিটল ইন্স্যুরেন্স পিএলসি ও এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

নিটল ইন্স্যুরেন্স

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে নিটল ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৩ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ১ টাকা ৯৭ পয়সা । ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৩০ পয়সায়।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে নিটল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৮ পয়সা।

২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে নিটল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৩ পয়সা।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ২৯ পয়সায়।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৭৯ পয়সায়।

২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ১০ পয়সায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *