সূচকে নিম্নমুখিতা এক সপ্তাহ পর হাজার কোটি টাকার নিচে নামল লেনদেন
আগস্ট ১০, ২০২৬
অবৈধ বসবাসে শীর্ষ দশে বাংলাদেশ কানাডা থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় প্রায় ১ হাজার বাংলাদেশী
আগস্ট ১০, ২০২৬
সূচকে নিম্নমুখিতা এক সপ্তাহ পর হাজার কোটি টাকার নিচে নামল লেনদেন
আগস্ট ১০, ২০২৬
অবৈধ বসবাসে শীর্ষ দশে বাংলাদেশ কানাডা থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় প্রায় ১ হাজার বাংলাদেশী
আগস্ট ১০, ২০২৬

কারণ ছাড়াই বাড়ছে তিন কোম্পানির শেয়ারদর

 

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারদর ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা যাচ্ছে।

তবে কোম্পানি তিনটির পক্ষ থেকে শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে এমন তথ্য জানিয়েছে কোম্পানি তিনটি।

ইউনাইটেড ইন্স্যুরেন্স

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২২ জুলাই ডিএসইতে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ৪৮ টাকা ৫০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির দর ৬৭ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৮ শতাংশ।

অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১২ জুলাই ডিএসইতে অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ছিল ১৮ টাকা ১০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির দর ২২ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। সে হিসেবে এক মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ২২ শতাংশ।

সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২৬ জুলাই ডিএসইতে সায়হাম টেক্সটাইলের শেয়ারদর ছিল ১৮ টাকা ৮০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির দর ২৬ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৪৪ শতাংশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *