গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের
আগস্ট ১০, ২০২৬
কৃষ্ণ সাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি ব্যাহত হচ্ছে বৈশ্বিক শস্য ও জ্বালানি তেল সরবরাহ
আগস্ট ১০, ২০২৬
গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের
আগস্ট ১০, ২০২৬
কৃষ্ণ সাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি ব্যাহত হচ্ছে বৈশ্বিক শস্য ও জ্বালানি তেল সরবরাহ
আগস্ট ১০, ২০২৬

এশিয়ার কফি বাজার ভিয়েতনামে বেড়েছে দাম

বিশ্ববাজারের ইতিবাচক এবং চাঙ্গা ভাবের কারণে ভিয়েতনামে স্থানীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়েই কফির দাম বেড়েছে।

পাশাপাশি দেশটিতে আসন্ন নতুন মৌসুমের কফির আগাম বেচাকেনাও শুরু হয়েছে। নভেম্বর নাগাদ নতুন মৌসুমের কফি বাজারে আসতে শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। খবর বিজনেস রেকর্ডার।

ব্যবসায়ীরা জানান, ভিয়েতনামের প্রধান কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসে গত সপ্তাহে প্রতি কেজি রোবাস্তা কফি বিক্রি হয়েছে ৯৮ হাজার ৩০০ থেকে ৯৯ হাজার ডংয়ে, যা প্রায় ৩ দশমিক ৭৫ থেকে ৩ দশমিক ৭৮ ডলার। আগের সপ্তাহে দেশটিতে প্রতি কেজি কফির দাম ছিল ৯৬ থেকে সাড়ে ৯৬ হাজার ডং।

ভিয়েতনামের স্থানীয় বাজারের পাশাপাশি বিশ্ববাজারেও চুক্তিমূল্যে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। নভেম্বরে সরবরাহ চুক্তিতে রোবাস্তা কফির দাম টনপ্রতি ৩১ ডলার বা ১ শতাংশ বেড়ে ৩ হাজার ৮৮৪ ডলারে পৌঁছায়। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস কফির মূল্যবৃদ্ধির প্রবণতা লক্ষ করা গেছে। মূলত জোরালো চাহিদা এবং প্রধান রফতানিকারক দেশগুলোয় সরবরাহ উদ্বেগের কারণেই এ দর বৃদ্ধি।

ভিয়েতনামে ২০২৬-২৭ মৌসুমের কফি সংগ্রহ আনুষ্ঠানিকভাবে অক্টোবরে শুরু হলেও নভেম্বরের আগে বাজারে নতুন কফির পর্যাপ্ত সরবরাহ আসবে না। স্থানীয় ব্যবসায়ীরা জানান, নতুন মৌসুমের জন্য কফির আগাম চুক্তিভিত্তিক বেচাকেনা শুরু হলেও খামার পর্যায়ে দামের ক্ষেত্রে বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে।

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক প্রধান কফি উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়ায় চলতি মৌসুমের কফি সংগ্রহ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। ফলে দেশটির স্থানীয় বাজারে সরবরাহ কমতে শুরু করেছে। একদিকে মজুদ কমে যাওয়া এবং অন্যদিকে শক্তিশালী চাহিদার কারণে ইন্দোনেশিয়ার রোবাস্তা কফির রফতানি প্রিমিয়াম বা সংযোজিত মূল্যও উচ্চ পর্যায়ে রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *