মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা মরনোত্তর প্রমোশন প্রাপ্ত ব্রিগেডিয়ার জাহিদ তো মরে গিয়ে বেচে গেছেন।
আগস্ট ৯, ২০২৬
ঊর্ধ্বমুখী চাহিদা ও সরবরাহ ঘাটতির শঙ্কা জুলাইয়ে বিশ্ববাজারে শিল্প ধাতুর দর বৃদ্ধি
আগস্ট ৯, ২০২৬
মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা মরনোত্তর প্রমোশন প্রাপ্ত ব্রিগেডিয়ার জাহিদ তো মরে গিয়ে বেচে গেছেন।
আগস্ট ৯, ২০২৬
ঊর্ধ্বমুখী চাহিদা ও সরবরাহ ঘাটতির শঙ্কা জুলাইয়ে বিশ্ববাজারে শিল্প ধাতুর দর বৃদ্ধি
আগস্ট ৯, ২০২৬

হিলিতে ফের পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা

 

দিনাজপুরের হিলিতে দুদিনের ব্যবধানে আবারো বেড়েছে পেঁয়াজের দাম।

সরবরাহ কমের অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। বিক্রেতারা জানান, সরবরাহ কমে যাওয়ায় দাম কিছুটা বাড়তি। সরবরাহ আবার বাড়লে দাম কমে আসবে।

গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিটি দোকানেই দেশী পেঁয়াজের ভালো সরবরাহ রয়েছে। তার পরও দুদিন আগে ৪০-৪৫ টাকায় বিক্রি হওয়া প্রতি কেজি পেঁয়াজ বর্তমানে ৪৫-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, ‘দেশী পেঁয়াজের মৌসুম শেষের দিকে হওয়ায় সরবরাহে কিছুটা টান পড়েছে। সেই সঙ্গে বৈরী আবহাওয়ার কারণে কৃষকদের কাছে থাকা পেঁয়াজ সরবরাহ বন্ধ আছে। এতে মোকামে চাহিদার তুলনায় জোগান ঘাটতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। এখন মোকাম থেকে মণপ্রতি ২০০-৩০০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। বাড়তি দামে কেনার কারণে আমাদের বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। মোকামে সররবাহ স্বাভাবিক হয়ে এলে দাম কমে আসবে।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আমরা নিয়মিত বিভিন্ন এলাকা ও হাটবাজারে অভিযান পরিচালনা করছি। বিক্রেতারা কত দামে পণ্য কেনাবেচা করছেন তা যাচাই করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *