জুলাই চীনের রফতানিতে শ্লথগতি বাণিজ্য উদ্বৃত্ত কমে দাঁড়িয়েছে ১১২ বিলিয়ন ডলারে
আগস্ট ৯, ২০২৬
হিলিতে ফের পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা
আগস্ট ৯, ২০২৬
জুলাই চীনের রফতানিতে শ্লথগতি বাণিজ্য উদ্বৃত্ত কমে দাঁড়িয়েছে ১১২ বিলিয়ন ডলারে
আগস্ট ৯, ২০২৬
হিলিতে ফের পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা
আগস্ট ৯, ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা মরনোত্তর প্রমোশন প্রাপ্ত ব্রিগেডিয়ার জাহিদ তো মরে গিয়ে বেচে গেছেন।

মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা মরনোত্তর প্রমোশন প্রাপ্ত ব্রিগেডিয়ার জাহিদ তো মরে গিয়ে বেচে গেছেন।

উনার স্ত্রী পারিবারিক, সামাজিক, মানসিক সবদিক থেকে এদের জন্য লাঞ্ছিত হয়েছেন।

২০১৬ সালের সেপ্টেম্বরে মেজর জাহিদকে জঙ্গি সাজিয়ে হাতকড়া পড়া অবস্থায় ষোলটা গুলি করা হয়। তারপর ২০১৭ সালে জানুয়ারিতে ব্রিগেডিয়ার জাহিদের স্ত্রীকে জেলে পাঠায় হাসিনা। উনার দুই মেয়ে, সেই সময়ে বড় মেয়ের বয়স ৭ এবং ছোটটা এক বছরের। ছোট মেয়েটা মিসেস জাহিদের সাথে জেলেই বড় হয়। জেলে যখন মাকে দেখতে যেত বড় মেয়ে শুধু কান্নাকাটি করতো। বড় মেয়ে মামার বাসায় বড় হতে থাকে।

২০২০ সালে সেপ্টেম্বরে মিসেস জাহিদ জামিন পায়। জামিন পাওয়ার ছয় মাসের মধ্যে ডিবি অফিসে মিসেস জাহিদকে ডাকা হয়। সেখানে আমেনা মহসিন এবং একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক (আই আর এর নামটা কনফার্ম করতে হবে) মিসেস জাহিদকে নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করে। আপনার কখন থেকে এই পরিবর্তন। আপনি কখন থেকে হিজাব শুরু করেছেন। আপনার হাজব্যান্ড কি আগে থেকে এমনই ছিল? এর কিছুদিন পর হঠাৎ করে আদালতে হিয়ারিং হয় এবং মিসেস জাহিদের জামিন বাতিল হয়। জামিন বাতিল হওয়া শুনে মিসেস জাহিদের মা অসুস্থ হয়ে পড়ে।

বছরখানেকের মধ্যে মিসেস জাহিদকে আবার জেলে পাঠানো হয়। ২০২২ সালে মিসেস জাহিদ যখন জেলে তখন উনার মা মারা যায়। জেলে থাকার কারণে উনি উনার বাবা, মাকে শেষবারের মতো দেখতে যেতে পারেননি। ২০২০ সালে মিসেস জাহিদের বাবা মারা যায়। মেজর জাহিদ মারা যাওয়া কিছুদিন পরে উনার বাবা মা ও ছেলের শোকে মারা যায়। হাসিনার আমলে কত কষ্টের এতো যন্ত্রণার মধ্যে দিয়ে এক একটা পরিবার জীবন যাপন করেছে। সব কিছু শেষ হয়ে গেছে এই পরিবারটার।

আমরা মনে করি আমরা অনেক ত্যাগ করেছি। এই পরিবারের কষ্ট যন্ত্রণা আর ত্যাগের কাছে আমাদের লড়াই কিছু না।

মেজর জাহিদের খুনের বৈধতা উৎপাদন করেছে প্রথম আলো আর ডেইলি স্টার। প্রথম আলো, ডেইলি স্টারের ক্ষমা নাই।
[9:24 am, 02/08/2026] Ctnews7 Boss: স্টাফ রিপোর্টারের আড়ালে বিশেষ গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার; বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস সেনা কর্মকর্তা জাহিদুল ইসলাম—যাকে সম্প্রতি মরণোত্তর ব্রিগেডিয়ার জেনারেল পদবীতে ভূষিত করেছে বাংলাদেশ সরকার, তাঁকে জঙ্গি তকমা দিয়ে উপস্থাপন করেছে একাধিকবার; তবে তাদের সেই নোংরা দাবির স্বপক্ষে কোনো প্রমাণই তারা কখনো তুলে ধরতে পারেনি। বরং পরিকল্পিতভাবে মেজর (অব.) জাহিদুল ইসলামকে কুখ্যাত পুলিশ কর্মকর্তা মনিরুল কর্তৃক নৃশংসভাবে হত্যার পর, সেই হত্যাকাণ্ডকে লেজিটিমাইজ করতে ঝাঁপিয়ে পড়ে মতি-মাহফুজ গং।

আইরনি হচ্ছে, সাম্প্রতিক সময়ে এই দুই সম্পাদককে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস মিটের অংশ হতে দেখা যায় একাধিকবার। বিশেষভাবে উল্লেখ্য, জনাব তারেক রহমান ও তাঁর মৃত পিতা-মাতাকে হেয় প্রতিপন্ন করতে এই দুই সম্পাদকের চেষ্টার কিন্তু কোনো কমতি ছিল না।

সম্প্রতি দ্য ডেইলি স্টার সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বেসামরিক তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করে দাবি করেছে, গত ৪৫ বছরে এই রিপোর্ট নাকি ধামাচাপা দেওয়া ছিল। তবে রিপোর্টে একবার চোখ বুলিয়ে মনে হলো, দগদগে ঘায়ে বেশ সস্তা একটা প্রলেপ এঁটে দেওয়ার চেষ্টায় এই কাজটা তারা করেছে। আপনি যদি অ্যান্থনি মাসকারেনহাসের ‘বাংলাদেশ: আ লিগ্যাসি অব ব্লাড’ বইটি পড়ে থাকেন, তাহলে বেশ স্পষ্ট বুঝতে পারবেন কেন আমি এই মন্তব্যটি করেছি।

অস্বীকার করার কোনো উপায় নেই—প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও তাদের পরিচালনার নেপথ্যে থাকা ট্রান্সকম গ্রুপ বাংলাদেশে বেশ শক্তিশালী একটি মিডিয়া বলয় তৈরি করেছে; এবং বিশেষ গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে তারা সর্বোচ্চ বিলিয়ে দিতে প্রস্তুত।

তবে চাপিয়ে দেওয়া ন্যারেটিভ ও উদ্দেশ্যপ্রণোদিত পলিসি বাস্তবায়ন আগস্ট ২০২৪-পরবর্তী বাংলাদেশে কোনো সুবিধা করতে পারবে না — এটা তাদের আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই।

সময় এসেছে এই দুই পত্রিকার সম্পাদককে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানোর—বাংলাদেশ জানতে চায়, কাদের প্ররোচনায়, স্টাফ রিপোর্টারের আড়ালে এসব ফরমায়েশি প্রতিবেদন ছাপিয়ে দেশের সামরিক বাহিনীর কর্মকর্তাদের জঙ্গি ট্যাগ দেওয়ার প্রচেষ্টা করেছিল তারা? কি উদ্দেশ্যে সাংবাদিকতাকে ঢাল হিসেবে ব্যবহার করে, বারংবার বাংলাদেশের অন‍্যতম প্রধান রাজনৈতিক দল ও দলটির নেতৃত্বকে মিথ্যায় ভর করে প্রশ্নবিদ্ধ করায় তারা লিপ্ত ছিলো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *