স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিষিদ্ধ হচ্ছে অতিরিক্ত ক্ষতিকারক কীটনাশক
আগস্ট ৬, ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডেরই বিচার করা হবে

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি

ভারি বৃষ্টিতে নীলফামারীর তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার অন্তত ১৫টি চর ও গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে গতকাল সকাল পর্যন্ত কোনো বাড়িঘরে পানি ঢোকেনি বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত লালমনিরহাটের দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার। এ পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। অর্থাৎ পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘণ্টায় ডিমলার ডালিয়ায় ১৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *