
প্রথমার্ধে ইউনিলিভারের নিট মুনাফা কমেছে ৪৮ শতাংশ
জুলাই ৩০, ২০২৬
চীনা রোবট আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
জুলাই ৩০, ২০২৬
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলা।
এতে কো-স্পন্সর বা সহপৃষ্ঠপোষক হিসেবে অংশ নিচ্ছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১ আগস্ট পর্যন্ত চলবে এ মেলা। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। সম্প্রতি হাবের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মুশফিকুর রহমান হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের কাছে কো-স্পন্সরশিপের চেক হস্তান্তর করেন। এ সময় হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ মেলার লক্ষ্য হজ ও ওমরাহ খাতে সেবার মানোন্নয়ন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আগত হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় তথ্য ও সেবা সহজলভ্য করা।


