
বিরামপুর রেলগেট বাঁশ ও দড়ি বেঁধে চলছে ব্যস্ত ক্রসিংয়ের কার্যক্রম বড় দুর্ঘটনার শঙ্কা
জুলাই ৩০, ২০২৬
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪
জুলাই ৩০, ২০২৬দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে।
এর মধ্যে হাম আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে দুজন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামে ঢাকায় একজন এবং উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৭৯ জনের হাম শনাক্ত হয়েছে। এছাড়া এ ২৪ ঘণ্টায় ৯৯৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩১। এর মধ্যে নিশ্চিত হামে ৯৬ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৩৫ জন মারা গেছে।
এছাড়া এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৭৩৯ জন। মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৫৪০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯ হাজার ৩৬৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ পাঁচ হাজার ১৯৮ জন।


