সাতক্ষীরায় সুগন্ধি চালের দাম বেড়েছে কেজিতে ৬৫ টাকা
জুলাই ২৯, ২০২৬
মধ্যপ্রাচ্য সংকট ও শুল্ক ঝুঁকিতে তামার বাজারে অস্থিরতার আভাস

আন্তর্জাতিক বাজারে কমছে কোকো সরবরাহ

আন্তর্জাতিক বাজারে কোকোর বৈশ্বিক উদ্বৃত্ত সরবরাহ উল্লেখযোগ্য হারে কমার আশঙ্কা প্রকাশ করেছে গবেষণাপ্রতিষ্ঠান ট্রান্সগ্রাফ কনসালটিং।

প্রতিষ্ঠানটির সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক নাগরাজ মেদা জানান, ২০২৬-২৭ মৌসুমে কোকোর উদ্বৃত্ত কমে দাঁড়াবে মাত্র ৮০ হাজার টনে। যেখানে আগের অর্থাৎ ২০২৫-২৬ মৌসুমে এ উদ্বৃত্তের পরিমাণ ছিল ৪ লাখ ১৫ হাজার টন।

আগামী মৌসুমে বিশ্বজুড়ে কোকোর সার্বিক উৎপাদন ৪ দশমিক ৬ শতাংশ কমে ৪৮ লাখ টনে নামতে পারে। আবহাওয়াসংক্রান্ত বিশেষ অবস্থা ‘এল নিনো’ এবং বিশ্বজুড়ে চকোলেট ও প্রক্রিয়াজাত পণ্যের ধারাবাহিক চাহিদাই এ ঘাটতির প্রধান কারণ। বিশ্বের প্রধান কোকো উৎপাদনকারী দেশ আইভরি কোস্টে উৎপাদন প্রায় ১০ শতাংশ কমার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘানা ও একুয়েডরেও ফলন কমতে পারে।

এশিয়ার বৃহত্তম কোকো উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়ায় এল নিনোর প্রভাবে বৃষ্টিপাত কম হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। ফলে আগামী মৌসুমে দেশটির কোকো উৎপাদন ২ লাখ ১০ হাজার থেকে কমে দুই লাখ টনে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *