স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ৪৩০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
জুলাই ২৯, ২০২৬
সাতক্ষীরায় সুগন্ধি চালের দাম বেড়েছে কেজিতে ৬৫ টাকা
জুলাই ২৯, ২০২৬
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ৪৩০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
জুলাই ২৯, ২০২৬
সাতক্ষীরায় সুগন্ধি চালের দাম বেড়েছে কেজিতে ৬৫ টাকা
জুলাই ২৯, ২০২৬

প্রাইম ব্যাংকের গ্রাহকরা কেজিএম গাড়ি ক্রয়ে পাবেন বিশেষ ছাড়

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি বাংলাদেশে কেজিএম ব্র্যান্ডের গাড়ির অনুমোদিত ডিস্ট্রিবিউটর স্ট্র্যাটেজিক মোটরস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এ অংশীদারত্বের আওতায় ব্যাংকটির গ্রাহক ও কর্মীরা নতুন কেজিএম গাড়ি ক্রয়ে বিশেষ মূল্যছাড় পাবেন। সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের প্রধান তাকিয়ান চৌধুরী এবং স্ট্র্যাটেজিক মোটরসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (সেলস) আবদুল্লাহ আল মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় স্ট্র্যাটেজিক মোটরসের সিনিয়র ম্যানেজার (সেলস) বিমল কুমার দে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) এবিএম মুস্তা রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *