
সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী চলতি অর্থবছরে রফতানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলার
জুলাই ২৭, ২০২৬
হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু
জুলাই ২৭, ২০২৬অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল ঘোষিত ১৫ সদস্যের দলে নেই নাহিদ রানা, লিটন দাসরা। তবে ফিরেছেন জাকের আলি অনিক, সৌম্য সরকার। চমক হিসেবে আছেন পেসার মুশফিক হাসান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। দলে রাখা হয়েছে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, মুমিনুল হক ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।
পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন এবং মুশফিক হাসান। স্পিন বিভাগে দায়িত্ব পালন করবেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান।
তবে টেস্ট দলে জাকেরের প্রত্যাবর্তন ঠিক তার ফর্মের জন্য নয়। চোটের কারণে ১৩ আগস্ট শুরু ডারউইনের প্রথম টেস্টে লিটন দাস খেলবেন না। মূলত তার বিকল্প হিসেবেই জাকেরকে দলে নেয়া হয়েছে বলে বিসিবি সূত্রে জানা গেছে। টেস্ট দলে তিনি ফিরলেন এক বছর পর, গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলার পর থেকেই জাতীয় দলে ছিলেন না। ২০২৪ সালের অক্টোবের অভিষেকের পর জাকের এখন পর্যন্ত ৬ টেস্টে ৩০ দশমিক ৬৩ গড়ে রান করেছেন ৩৩৭। চারটি ফিফটি করলেও টেস্টে এখনো সেঞ্চুরির দেখা না পাওয়া জাকেরের সর্বোচ্চ ইনিংস ৯১ রানের।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, এবাদত হোসেন, মুশফিক হাসান ও তাসকিন আহমেদ।


