ইরান যুদ্ধেও বাড়েনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের শেয়ারদর
জুলাই ২৭, ২০২৬
মূল্যস্ফীতি ও ইয়েনের অবমূল্যায়ন জাপানে রেকর্ড ছুঁয়েছে অলংকার বিক্রি
জুলাই ২৭, ২০২৬
ইরান যুদ্ধেও বাড়েনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের শেয়ারদর
জুলাই ২৭, ২০২৬
মূল্যস্ফীতি ও ইয়েনের অবমূল্যায়ন জাপানে রেকর্ড ছুঁয়েছে অলংকার বিক্রি
জুলাই ২৭, ২০২৬

স্যামসাং-এলজির ওপর অ্যাপলের চাপ, ডিসপ্লের দাম কমানোর প্রস্তাব

আসন্ন আইফোন ১৮ প্রো ম্যাক্সের প্রতিটি ওএলইডি প্যানেল ৭০ ডলারে কিনতে চাইছে অ্যাপল। এর আগে কোম্পানিটি আইফোন ১৬ প্রো ম্যাক্সের ডিসপ্লের জন্য ১০০ ডলারের বেশি ও আইফোন ১৭ প্রো ম্যাক্সের জন্য প্রায় ৮০ ডলার পরিশোধ করে।

নতুন আইফোনের জন্য ডিসপ্লের দাম কমানোর প্রস্তাবে চাপের মুখে পড়েছে স্যামসাং-এলজি। দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইলেকট্রিকের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদন অনুযায়ী, আরো উন্নত প্রযুক্তির ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে আইফোন ১৮ প্রো ম্যাক্সে। নতুন ওএলইডি প্যানেলে ‘এম১৬’ নামের একটি উন্নত জৈব যৌগ ব্যবহার করা হবে। এটি স্ক্রিনের উজ্জ্বলতা, আয়ুষ্কাল ও রঙের সঠিকতা বাড়াবে।

সাধারণত নতুন ও উন্নত কাঁচামাল ব্যবহারে উৎপাদন প্রক্রিয়া জটিল হয় ও প্রাথমিক খরচ বেড়ে যায়। ফলে ডিসপ্লের দাম না কমে বরং বাড়ার কথা। তবে মেমোরি চিপের বৈশ্বিক মূল্যবৃদ্ধির (চিপফ্লেশন) কারণে অ্যাপল অন্য যন্ত্রাংশের দাম কমিয়ে খরচ সামাল দেয়ার চেষ্টা করছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। ডিসপ্লে ও ক্যামেরা মডিউলের ওপর এ চাপ পড়েছে সবচেয়ে বেশি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *