
আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ
জুলাই ২৭, ২০২৬
মোবাইল ফোন উদ্ধার
জুলাই ২৭, ২০২৬প্রথমবার বাজেট ঘোষণা করেছে নবগঠিত বগুড়া সিটি করপোরেশন। উন্নয়ন, আধুনিক, পরিকল্পিত ও পরিচ্ছন্ন মহানগর গড়ে তুলতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭৯৭ টাকার বাজেট ঘোষণা করা হয়।
গতকাল বগুড়া শহীদ টিটু মিলনায়তনে সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন এ বাজেট উপস্থাপন করেন। বাজেটে নাগরিকদের ওপর নতুন কোনো কর আরোপ না করেই ২৮টি অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।


