চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন নউল
জুলাই ২৬, ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় ফের অস্থির বৈশ্বিক আর্থিক বাজার
জুলাই ২৬, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং রয়টার্সের যাচাই করা ভিডিওতে জিজানের আরামকো শোধনাগারের দিক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। এশিয়াভিত্তিক দুটি জ্বালানি বাণিজ্য সূত্র জানিয়েছে, জিজানে জ্বালানি ও তেল সংরক্ষণাগারে সম্ভাব্য ক্ষয়ক্ষতির খবর তারা পেয়েছে। তবে এ বিষয়ে আরামকো তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা শনিবার সৌদি আরবের লোহিত সাগর উপকূলের দুটি বন্দরের তেল স্থাপনায় হামলা চালিয়েছে। এর জবাবে হুথিদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনী। এতে উপসাগরীয় অঞ্চলের সংঘাত নতুন করে ইয়েমেনের যুদ্ধক্ষেত্রেও তীব্র আকার ধারণ করেছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি দাবি করেন, জিজান ও ইয়ানবুতে সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর স্থাপনায় সফলভাবে হামলা চালানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং রয়টার্সের যাচাই করা ভিডিওতে জিজানের আরামকো শোধনাগারের দিক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। এশিয়াভিত্তিক দুটি জ্বালানি বাণিজ্য সূত্র জানিয়েছে, জিজানে জ্বালানি ও তেল সংরক্ষণাগারে সম্ভাব্য ক্ষয়ক্ষতির খবর তারা পেয়েছে। তবে এ বিষয়ে আরামকো তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
গ্রিসের নিরাপত্তা সূত্র জানায়, ইয়ানবুতে তেল স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। সৌদি আরবের সঙ্গে চুক্তির আওতায় গ্রিক সেনারা এ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করছে।
ইয়ানবু সৌদি আরবের প্রধান লোহিত সাগর তেলবন্দর, যেখান থেকে প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেল রফতানি হয়। অন্যদিকে ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত জিজানে দৈনিক চার লাখ ব্যারেল পরিশোধন সক্ষমতার একটি তেল শোধনাগার রয়েছে।
এদিকে ইয়েমেনের মারিব ও আল-জাওফ প্রদেশে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং অস্ত্রভান্ডারে বিমান হামলা চালিয়েছে সৌদি-সমর্থিত আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকারের বিমানবাহিনী। ইয়েমেনি কর্মকর্তারা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।