হরমুজ প্রণালিতে জ্বালানিবাহী ট্যাংকার চলাচল সর্বনিম্নে
জুলাই ২৫, ২০২৬
সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
জুলাই ২৫, ২০২৬
হরমুজ প্রণালিতে জ্বালানিবাহী ট্যাংকার চলাচল সর্বনিম্নে
জুলাই ২৫, ২০২৬
সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
জুলাই ২৫, ২০২৬

হামের উপসর্গে আরো পাঁচ শিশুর প্রাণহানি

 

দেশে হামের উপসর্গে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের। একজন চট্টগ্রাম বিভাগের। অন্যজন খুলনা বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭১৫ জন। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৫ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৮১০।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৩৬৯ জনের মৃত্যু হয়েছে। সর্বোচ্চ মৃত্যুর দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত ১০৯ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া এ সময়ে রাজশাহী বিভাগে ৯২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৯, চট্টগ্রাম বিভাগে ৬৭, বরিশাল বিভাগে ৬২, খুলনা বিভাগে ৩২ ও রংপুর বিভাগে ১০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ১৫০।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১৮৭। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ১৯৪ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪ হাজার ৭১৭ রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১ হাজার ৫৬ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *