বিশ্ববাজারে বেড়েছে কফি, কোকো ও চিনির দাম
জুলাই ২০, ২০২৬
এশিয়ার চালের বাজার সরকারি নীতি ও মৌসুমি বায়ুর উদ্বেগে ভারতে চালের দরবৃদ্ধি
জুলাই ২০, ২০২৬
বিশ্ববাজারে বেড়েছে কফি, কোকো ও চিনির দাম
জুলাই ২০, ২০২৬
এশিয়ার চালের বাজার সরকারি নীতি ও মৌসুমি বায়ুর উদ্বেগে ভারতে চালের দরবৃদ্ধি
জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় ভুট্টার দাম বেড়েছে প্রতি মণে ৬০ টাকা

সাতক্ষীরায় ভুট্টার দাম বেড়েছে। সরবরাহ কমে যাওয়ায় এক সপ্তা‌হের ব্যবধানে প্রতি মণ ভুট্টার দাম বেড়েছে ৬০ টাকা।

ব‌্যবসায়ীরা বল‌ছেন, চা‌হিদার তুলনায় বাজা‌রে সরবরাহ ঘাট‌তির কার‌ণে কৃ‌ষিপণ্যটির দাম বে‌ড়ে‌ছে।

ভোমরা স্থলবন্দ‌রের কৃ‌ষিপণ্য আমদা‌নিকারক অশোক কুমার জানান, ভার‌তে দাম বাড়ার কারণে লোকসান এড়া‌তে ভুট্টা আমদা‌নি‌ ক‌মি‌য়ে দি‌য়ে‌ছেন আমদানিকারকরা। মা‌ঝেম‌ধ্যে দু-এক ট্রাক আমদা‌নি ক‌রা হয়।

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজা‌রের পাইকারি ভুট্টা ব‌্যবসায়ী মোজা‌ম্মেল হো‌সেন জানান, গতকাল প্রতি মণ ভুট্টা বি‌ক্রি হয়েছে ১ হাজার ১৬০ টাকা দ‌রে, যা এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছে ১ হাজার ১০০ টাকায়। ভোমরা স্থলবন্দ‌র দিয়ে আমদা‌নি বন্ধ থাকায় পণ্যটির দাম বে‌ড়ে‌ছে।

তিনি আরো জানান, প্রতি মা‌সে মোকামে ভুট্টার চা‌হিদা থাকে ৪০-৪৫ হাজার কে‌জি। এসব ভুট্টা মাড়াই ক‌রে মৎস‌্য ব‌্যবসায়ী, গরু ও পো‌লট্রি খামারি‌দের কা‌ছে বি‌ক্রি করা হয়।

সাতক্ষীরা জেলা কৃ‌ষি সম্প্রসারণ অধিদপ্ত‌রের উপপ‌রিচালক মো. সাইফুল ইসলাম জানান, ২০২৫-২৬ মৌসু‌মে জেলায় ভুট্টা উৎপাদন হ‌য়ে‌ছে ২ হাজার ৬০৬ টন, যা স্থানীয় চা‌হিদার তুলনায় খুবই কম। তাই পণ্যটির সরবরাহ চেইনে চাপ বেড়েছে।

সাতক্ষীরা জেলা কৃ‌ষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ ব‌ণিক বার্তা‌কে জানান, যেকো‌নো পণ্যের সরবরাহ ঘাট‌তি থাক‌লে দাম একটু বা‌ড়ে। ত‌বে ভুট্টার দাম বাড়ার বিষয়‌টি নি‌য়ে ব‌্যবস্থা নেয়া হ‌বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *