নতুন লড়াইয়ে বন্যাদুর্গতরা আয়ের উৎস হারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা
জুলাই ১৯, ২০২৬
রেড লাইন পেরিয়েছে ইরান যুদ্ধ, আঞ্চলিক সংঘাতের মুখে মধ্যপ্রাচ্য
জুলাই ১৯, ২০২৬
নতুন লড়াইয়ে বন্যাদুর্গতরা আয়ের উৎস হারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা
জুলাই ১৯, ২০২৬
রেড লাইন পেরিয়েছে ইরান যুদ্ধ, আঞ্চলিক সংঘাতের মুখে মধ্যপ্রাচ্য
জুলাই ১৯, ২০২৬

পানি বাড়ায় খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি ও বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে ছয় ইঞ্চি উচ্চতায় খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট (স্পিলওয়ে)।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জলকপাটগেুলোর গেট খুলে দেয়া হয়। এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের তথ্যমতে, বর্তমানে কাপ্তাই হ্রদে ১০৪ দশমিক শূন্য ৯ ফুট এমএসএল (মিন সি লেভেল) পানি রয়েছে। কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল হলেও ১০৮ ফুট হলে বিপৎসীমা হিসেবে ধরা হয়। কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পানির ইনফ্লো বেশি হলে স্পিলওয়ের গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *