মেসি আছেন, আর্জেন্টিনার গল্পে তাই শেষ বলে কিছু নেই
জুলাই ১৬, ২০২৬
ঢাবিতে ছাত্রশক্তির অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাটে নাহিদের ক্ষোভ
জুলাই ১৬, ২০২৬
মেসি আছেন, আর্জেন্টিনার গল্পে তাই শেষ বলে কিছু নেই
জুলাই ১৬, ২০২৬
ঢাবিতে ছাত্রশক্তির অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাটে নাহিদের ক্ষোভ
জুলাই ১৬, ২০২৬

সাত মিনিটের মহাকাব্যে ফাইনালে আর্জেন্টিনা

সাত মিনিটে যেন নতুন করে লেখা হলো আর্জেন্টিনার বিশ্বকাপ-গাথা। ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকা লিওনেল স্কালোনির দল অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে ২-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডকে। আটলান্টার সেমিফাইনাল জিতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আলবিসেলেস্তেরা। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্পেন।

গোলশূন্য প্রথমার্ধে দুই দলই আক্রমণের চেয়ে বেশি লড়েছে মাঝমাঠের দখল নিয়ে। শুরু থেকেই ছিল ফাউল, সংঘর্ষ আর স্নায়ুযুদ্ধ। ইংল্যান্ড বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও আর্জেন্টিনার শৃঙ্খলাবদ্ধ রক্ষণ ভাঙতে পারেনি। প্রথমার্ধের সেরা সুযোগটি পান এনজো ফার্নান্দেজ, তবে তার দূরপাল্লার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে মরগান রজার্সের নিখুঁত ক্রস থেকে অ্যান্থনি গর্ডনের ট্যাপ-ইনে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর একের পর এক সুযোগ তৈরি করেও সমতা ফেরাতে পারছিল না আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৮৫ মিনিটে শর্ট কর্নার থেকে মেসির পাস পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করেন এনজো ফার্নান্দেজ।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আসে সিদ্ধান্তসূচক মুহূর্ত। ডান প্রান্তে জেড স্পেন্সকে কাটিয়ে নিখুঁত ক্রস তোলেন মেসি। দূরের পোস্টে অরক্ষিত থাকা লাওতারো মার্তিনেজ হেডে বল জালে জড়িয়ে ইংল্যান্ডের হৃদয় ভেঙে দেন। মেসির সৃষ্ট দুই গোলেই নাটকীয় জয় তুলে নিয়ে আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *