বন্দরে পণ্য ক্ষতির দায় নির্ধারণে নিরপেক্ষ তদন্ত চান ব্যবসায়ীরা
জুলাই ১৩, ২০২৬
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে
জুলাই ১৩, ২০২৬
বন্দরে পণ্য ক্ষতির দায় নির্ধারণে নিরপেক্ষ তদন্ত চান ব্যবসায়ীরা
জুলাই ১৩, ২০২৬
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে
জুলাই ১৩, ২০২৬

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছিলেন, হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তবে এর আগে ইরান ঘোষণা দিয়েছিল যে, একটি জাহাজে হামলার পর তারা গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দিয়েছে

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা এবং মধ্যপ্রাচ্যে জাহাজে আক্রমণের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খবর রয়টার্স।

জাহাজ-পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ক্যাপলারের তথ্যানুযায়ী, গতকাল মাত্র ৬টি জাহাজ হরমুজ অতিক্রম করেছে, যা গত পাঁচ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। এছাড়া এলএনজি বহনকারী কোনো ট্যাংকারকে প্রণালিতে প্রবেশ করতে দেখা যায়নি।

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গতকাল মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন স্থানে আরো এক দফা হামলা চালিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছিলেন, হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তবে এর আগে ইরান ঘোষণা দিয়েছিল যে, একটি জাহাজে হামলার পর তারা গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দিয়েছে।

অন্যদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) আজ জানিয়েছে, তাদের নৌবাহিনী আগের রাতে হরমুজ প্রণালীতে দুটি জাহাজের ইলেকট্রনিক সিস্টেম বন্ধ করে সেগুলোকে থামিয়ে দেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *