
হেরেও আর্জেন্টিনার দুর্বলতা দেখিয়ে গেল সুইজারল্যান্ড
জুলাই ১২, ২০২৬
বর্তমান ইসির অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, অংশ নাও নিতে পারে এলডিপি: কর্নেল অলি
জুলাই ১২, ২০২৬বিশ্বকাপের শেষ ষোলো থেকে দুই সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিদায় সাধারণ দর্শকের জন্য ‘আশীর্বাদ’ হয়ে এসেছে।
এ দুটি দল বিদায় নেয়ার পর টিকিটের দাম মধ্যবিত্তের জন্য চলে এসেছে অনেকটা হাতের নাগালে। টিকিট বিক্রির কোম্পানি ‘টিকপিক’-এর তথ্যমতে, শুক্রবারের স্পেন ও বেলজিয়াম ম্যাচে দ্বিতীয় পর্যায়ের টিকিটের দাম ৬৫ শতাংশ কমে যায়। বেলজিয়ামের কাছে হেরে বিদায় না নিলে এ ম্যাচে খেলত যুক্তরাষ্ট্র। গত সোমবার যুক্তরাষ্ট্রের হারের আগ পর্যন্ত টিকপিক-এ সবচেয়ে সস্তা টিকিটের দাম ছিল ৩ হাজার ২০০ ডলার। অথচ আমেরিকানদের বিদায়ে লস অ্যাঞ্জেলেসের সেই ম্যাচের টিকিটের দাম পৌঁছায় ১ হাজার ১০০ ডলারে। অন্যদিকে ইংল্যান্ডের কাছে মেক্সিকোর হারের পর টিকপিক-এ টিকিটের দাম কমেছে ৪৫ শতাংশ।
গতকাল রাতে মায়ামিতে ইংল্যান্ড-নরওয়ে ম্যাচে সস্তা টিকিটের সর্বনিম্ন দাম ওঠে ২ হাজার ডলার, অথচ মেক্সিকো খেললে সর্বনিম্ন দাম থাকত ৪ হাজার ডলার। সিএনএন


