মাদক জব্দ
জুলাই ১১, ২০২৬
রয়টার্সকে টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা
জুলাই ১১, ২০২৬
মাদক জব্দ
জুলাই ১১, ২০২৬
রয়টার্সকে টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা
জুলাই ১১, ২০২৬

বাকপ্রতিবন্ধী ববি বেগম নিহতের ঘটনায় গ্রেফতার ৫

 

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগম (৭০) নিহতের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল দুপুর পর্যন্ত নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন সাকিব মিয়া (২৩), ইলিয়াছ মিয়া (৩৫), বিল্লাল মিয়া (২৫), দ্বীন ইসলাম (২৬) ও রিফাত মিয়া (২০)। তাদের মধ্যে দ্বীন ইসলাম ও রিফাত মিয়াকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে গ্রেফতার করা হয়। আর অন্য তিনজনকে মেথিকান্দা রেলস্টেশনের আশপাশ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

রেলওয়ে পুলিশ সূত্র জানায়, বাক্‌প্রতিবন্ধী ববি বেগমের মৃত্যুর ঘটনা দেশের মানুষকে নাড়া দিয়েছে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় মামলা হওয়ার পর থেকে আসামিদের গ্রেফতারে অভিযান চলছিল। ঘটনাস্থল ও আশপাশের কিছু সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। ভৈরব রেলওয়ে থানা পুলিশ, নরসিংদীর র‌্যাব-১১ ও রেলওয়ে ডিবি অভিযানে নামে। অভিযানে স্টেশনের আশপাশ থেকে তিনজন ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে দুজনকে গ্রেফতার করা হয়।

গত ৪ জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তার সঞ্চয় করা ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। ৮ জুলাই তিনি মারা যান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *