ঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
জুলাই ১১, ২০২৬
মাদক জব্দ
জুলাই ১১, ২০২৬
ঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
জুলাই ১১, ২০২৬
মাদক জব্দ
জুলাই ১১, ২০২৬

সেনাবাহিনীর নিরাপত্তা বহরে সাজেক ছাড়লেন আটকে পড়া পর্যটকরা

টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদন কেন্দ্রে আটকে পড়া সব পর্যটক সাজেক ছেড়েছেন।

তবে পর্যটকদের ঝুঁকি বিবেচনায় সাজেক ভ্রমণ সাময়িক বন্ধ রেখেছে প্রশাসন। গতকাল সকাল ৯টার দিকে সেনাবাহিনীর নিরাপত্তা বহরে করে পর্যটকরা সাজেক ত্যাগ করেছে বলে জানিয়েছে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি সভাপতি সুর্পণ দেববর্মণ বলেন, ‘‌তলিয়ে যাওয়া সড়কের কিছু অংশ থেকে পানি নেমে যাওয়ায় আটকে পড়া পর্যটকরা শুক্রবার সকালে সাজেক ছেড়েছেন। এখানে ছয় শতাধিক পর্যটক আটকে পড়েন।’

এর আগে পর্যটকদের ঝুঁকি বিবেচনায় গত মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে সোম ও মঙ্গলবার সকালে যেসব পর্যটক সাজেক ভ্রমণে যান তারাই আটকে পড়েছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *