
ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই ৫, ২০২৬
কাঁদতে কাঁদতে ব্রাজিলকে বিদায় বললেন নেইমার
জুলাই ৬, ২০২৬বাউল, ফকির, সন্ন্যাসী, মাজার ও খানকায় হামলার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শকের প্রতি এ নির্দেশ দেয়া হয়।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২১ জুন রুলসহ ওই আদেশ দেন। নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভীন হক, অধ্যাপক আনু মুহাম্মদ, বাউল ও বিভিন্ন মাজারসংশ্লিষ্টসহ ২৯ ব্যক্তি রিটটি করেছিলেন। আদেশের অনুলিপি গ্রহণের ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। আদেশের প্রত্যয়িত অনুলিপি ১ জুলাই হাতে পেয়েছেন বলে জানান রিট আবেদন সংশ্লিষ্ট আইনজীবী।
রুলে বাউল, ফকির, সন্ন্যাসীদের সাংবিধানিক সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি নির্যাতন ও অবমাননার আচরণ থেকে তাদের সুরক্ষায় নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে অপরাধীদের বিচারের আওতায় আনার পাশাপাশি বাউল, ফকির ও সন্ন্যাসীদের প্রতি হয়রানি ও অপমানজনক সব ধরনের ভবিষ্যৎ প্রচেষ্টা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, ধর্ম সচিব, সংস্কৃতি সচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিলা মমতাজ ও জসিদুল ইসলাম জনি।


