উরুস এসই পারফরম্যান্ট ‘বিশ্বের দ্রুততম’ সুপার এসইউভি উন্মোচন ল্যাম্বরগিনির
জুলাই ৩, ২০২৬
অ্যান্টিট্রাস্ট মামলায় আপিল খারিজ গুগলের ৪৩০ কোটি ডলার জরিমানা বহাল
জুলাই ৩, ২০২৬
উরুস এসই পারফরম্যান্ট ‘বিশ্বের দ্রুততম’ সুপার এসইউভি উন্মোচন ল্যাম্বরগিনির
জুলাই ৩, ২০২৬
অ্যান্টিট্রাস্ট মামলায় আপিল খারিজ গুগলের ৪৩০ কোটি ডলার জরিমানা বহাল
জুলাই ৩, ২০২৬

জাপানে আড়াই হাজারেরও বেশি খাদ্যপণ্যের দাম বাড়ছে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কাঁচামাল ও সরবরাহ খরচ ক্রমাগত বাড়ছে।

এর প্রভাবে চলতি জুলাইয়ে জাপানে ২ হাজার ৫০০টির বেশি খাদ্যপণ্যের দাম বাড়তে যাচ্ছে। খবর জাপান টুডে।

জাপানের গবেষণা প্রতিষ্ঠান তেইকোকু ডেটাব্যাংক জানায়, জুলাইয়ে মোট ২ হাজার ৫৬৬টি খাদ্য ও পানীয় পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত তিন মাসের মধ্যে এ প্রথম কোনো মাসে মূল্যবৃদ্ধির তালিকায় থাকা পণ্যের সংখ্যা দুই হাজার ছাড়াল।

দাম বাড়তে যাওয়া পণ্যের মধ্যে সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে প্রক্রিয়াজাত খাদ্য। এর মধ্যে ইনস্ট্যান্ট নুডলস ও টিনজাত খাবার অন্যতম। পাশাপাশি স্লাইস ব্রেড ও মিষ্টি বানসহ বিভিন্ন ধরনের রুটির দামও বাড়ছে।

তেইকোকু ডেটাব্যাংক জানায়, অপরিশোধিত তেল ও প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত ন্যাপথার মূল্যবৃদ্ধির কারণে খাবারের ট্রে ও প্যাকেজিংয়ের খরচ অনেক বেড়েছে। ফলে শেষ পর্যন্ত পণ্যের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না।

প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, আগামী আগস্টেও প্রায় ২ হাজার পণ্যের দাম বাড়তে পারে।

সেপ্টেম্বরে এ সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যেতে পারে, যা হবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। সব মিলিয়ে জাপানে এ বছর দাম বাড়া পণ্যের মোট সংখ্যা ২০ হাজার পার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *