
বিএসইসির আদেশ জারি পুঁজিবাজারে লেনদেন নিয়ন্ত্রণের ক্ষমতা পেল স্টক এক্সচেঞ্জ
জুলাই ২, ২০২৬
ক্রিপ্টো থেকে ট্রাম্পের আয় ১০০ কোটি ডলারের বেশি
জুলাই ২, ২০২৬বিশ্ববাজারে তামার দাম বেড়েছে। উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও ইরান আবার আলোচনায় বসতে রাজি হয়েছে।
এ খবরে আন্তর্জাতিক বাজারে প্রধান ধাতুর পাশাপাশি তামার দামও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।
সোমবার চীনের সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) সবচেয়ে সক্রিয় তামার সরবরাহ চুক্তির দাম ১ দশমিক ৩২ শতাংশ বেড়ে প্রতি টন ১৫ হাজার ১৮৬ ডলার ৪৪ সেন্টে (১০ লাখ ৩ হাজার ১৬০ ইউয়ান) দাঁড়িয়েছে। অন্যদিকে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস মেয়াদি তামার বাজার আদর্শ মূল্য দশমিক ৩৪ শতাংশ বেড়ে প্রতি টন ১৩ হাজার ৪০৩ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে।
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানান, দুই দেশই হরমুজ প্রণালি নিয়ে বিরোধ মেটাতে এবং সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা বন্ধে আলোচনা পুনরুজ্জীবিত করতে সম্মত হয়েছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে যেকোনো অচলাবস্থা বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেয়, যা মূল্যস্ফীতি তৈরি করে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। এ সমঝোতা একটি অন্তর্বর্তী শান্তি চুক্তি রক্ষায় নতুন আশা জাগিয়েছে।
পাশাপাশি বিশ্ববাজারে ডলারের বিনিময় হার টানা চার কার্যদিবস কমায় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে তামা কেনা আগের চেয়ে সাশ্রয়ী ও আকর্ষণীয় হয়ে উঠেছে। একই দিনে অন্য ধাতুর মধ্যে দস্তা ও টিনের দামও আন্তর্জাতিক বাজারে বেশ ইতিবাচক ছিল।


