
নতুন গভর্নরের প্রথম মুদ্রানীতি আজ ইতিহাসের সর্বনিম্নে নেমে আসা বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানোই বড় চ্যালেঞ্জ
জুন ৩০, ২০২৬
অর্থ বিল ২০২৬ পাস করমুক্ত আয়ের সীমা বাড়ানো হলো, কমল লভ্যাংশের ওপর কর
জুন ৩০, ২০২৬বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে কার্যকর ভূমিকা গ্রহণ করতে চায় বাংলাদেশ পুলিশ।
প্রথমবারের মতো গতকাল রাজধানীর একটি হোটেলে ‘স্ট্রেংদেনিং ডিপ্লোম্যাটিক সিকিউরিটি কো-অপারেশন: ইনফরমেশন শেয়ারিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অব বাংলাদেশ পুলিশ’ শীর্ষক সমন্বয় সভায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এ কথা জানান।
মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সভায় ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দূতাবাসের নিরাপত্তা কর্মকর্তা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ পুলিশের কার্যক্রমের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি বেলাল উদ্দিন।
মূল প্রবন্ধে বলা হয়, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অপরাধের ধারণা অনেক বিস্তৃত ও জটিল হয়ে উঠছে। সহিংস উগ্রবাদ ও সংঘবদ্ধ অপরাধ আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। জটিল এ পরিস্থিতির সঙ্গে যুক্ত হয়েছে সাইবার অপরাধ ও ডিজিটাল জালিয়াতি। সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন, মানব পাচার, অনলাইন জুয়া, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অপরাধ, ডিপফেক, ভুলতথ্য ও অপতথ্য এখন কোনো একক দেশের নয়, বরং বৈশ্বিক সমস্যা হিসেবে বিবেচিত।


