
প্রস্তাবিত বাজেট ‘চানাচুরের মতো’, পুষ্টিগুণহীন: নাহিদ ইসলাম
জুন ১২, ২০২৬
কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
জুন ১৩, ২০২৬ঘরের মাঠে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে সহ-স্বাগতিক যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সোফি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে এ জয় পায় মার্কিনরা। জোড়া গোল করেছেন যুক্ত্রয়াষ্ট্রের ফোলারিন বালোগুন।
ম্যাচ শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল যুক্তরাষ্ট্র। ম্যাচের মাত্র ৭ মিনিটে নিজেদের রক্ষণভাগ থেকে ক্রিশ্চিয়ান পুলিসিকের সহায়তায় বল নিয়ে আক্রমণে যান ওয়েস্টন ম্যাককেনি। তা ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। এর মধ্য দিয়ে এবারের বিশ্বকাপ আসরের প্রথম আত্মঘাতী গোলের রেকর্ডটি নিজের নামের পাশে জড়ান তিনি।
ম্যাচের ২৮ মিনিটে পুলিসিক ও টাইলার অ্যাডামসের পাস থেকে বল জালে জড়ান ফরোয়ার্ড ফোলারিন বালোগান। তবে পুলিসিক অফসাইডে থাকায় গোলটি বাতিল করেন রেফারি। এর মাত্র ৩ মিনিট পর ৩১ মিনিটে পুলিসিকের পাস বক্সের ভেতর থেকে জালে পাঠান বালোগান। শুধু তাই নয়, প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৫ মিনিটে মাঝমাঠ থেকে টিলম্যানের বাড়ানো থ্রু-পাস ধরে বক্সে ঢুকে আবারো বল জালে জড়ান বালোগান। তার গোলের ওপর ভর করেই ৩-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধের মরিয়া চেষ্টা করতে থাকে প্যারাগুয়ে। তবে সেই চেষ্টা মার্কিন রক্ষণভাগ পেরোতে পারেনি। অবশেষে ম্যাচের ৭৩তম মিনিটে প্রথম সাফল্য পায় দলটি। মাওরিচিওর গোলে ব্যবধান কমায় প্যারাগুয়ে। এরপর আবারো আক্রমণাত্মক হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। ম্যাচের একদম শেষ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন গিওভ্যানি রেইনা। এর মধ্য দিয়ে ৪-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।


