নৌপথে শুল্কহার বাড়ছে প্রভাব পড়বে কৃষি, শিল্প কাঁচামাল ও ভোগ্যপণ্য পরিবহন ব্যয়ে
জুন ১০, ২০২৬
হরমুজে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত যুক্তরাষ্ট্রের হামলার পর কুয়েত-জর্ডানে জবাব ইরানের
জুন ১০, ২০২৬
নৌপথে শুল্কহার বাড়ছে প্রভাব পড়বে কৃষি, শিল্প কাঁচামাল ও ভোগ্যপণ্য পরিবহন ব্যয়ে
জুন ১০, ২০২৬
হরমুজে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত যুক্তরাষ্ট্রের হামলার পর কুয়েত-জর্ডানে জবাব ইরানের
জুন ১০, ২০২৬

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় ইউনিয়ন কৃষক দল সভাপতি নিহত, গুরুতর আহত ওয়ার্ড বিএনপি নেতা

তিনটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দূর্বৃত্তরা দুই নেতার গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল (৩৮) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বারুইপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভপতি আব্দুল্লাহ মোড়ল।

গতকাল রাত সাড়ে দশটার দিকে ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তিনটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দূর্বৃত্তরা দুই নেতার গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন।

আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হতাহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আহতকে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে।

তিনি আরো বলেন, রাতের ঘটনা এখনো বিস্তারিত পাওয়া যায়নি। তবে যতদূর জানা গেছে হতাহতরা মোটরসাইকেল যোগে বারুইপাড়া থেকে ফকিরহাট যাচ্ছিল। নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে হামলা চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *