স্বাস্থ্যঝুঁকি
জুন ১, ২০২৬
ভিনিসিয়ুসের দাপটে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
জুন ১, ২০২৬
স্বাস্থ্যঝুঁকি
জুন ১, ২০২৬
ভিনিসিয়ুসের দাপটে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
জুন ১, ২০২৬

ঈদের ছুটি শেষে অফিস আদালত খুলছে আজ

 

ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত। সরকারি অফিসের পাশাপাশি ব্যাংক, বীমা, শেয়ারবাজার সবকিছুই চলবে স্বাভাবিক নিয়মে। গত‌ ২৫ মে শুরু হওয়া টানা ছুটি শেষে কাজে ফিরবেন চাকরিজীবীরা।

দেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয় গত বৃহস্পতিবার। ঈদুল আজহা উপলক্ষে আগে থেকেই ছয়দিন ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরো একদিন বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিনের ছুটি ঘোষণা করা হয়। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি ব্যাংক, বীমা ও অন্যান্য বেসরকারি চাকরিজীবীরা এ ছুটি ভোগ করেন। তবে ঈদের ছুটির আগে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস করতে হয়েছে তাদের।

ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ছিল ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি ভোগ করেন চাকরিজীবীরা। টানা ছুটি শেষে আজ আবার নিয়মিত অফিস কার্যক্রম শুরু হচ্ছে।

ছুটির আওতার বাইরে ছিলেন যারা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ-সংশ্লিষ্ট সেবাকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা ছুটির আওতার বাইরে ছিলেন। এছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিস ছুটির আওতার বাইরে ছিল।

রাজধানীমুখী কর্মজীবীরা

ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরছেন কর্মজীবীরা। গতকাল রাজধানীমুখী মানুষের চাপও ধীরে ধীরে বাড়তে দেখা গেছে। যাত্রাবাড়ী, গাবতলী, সায়েদাবাদ ও কমলাপুর এলাকায় ঢাকামুখী যাত্রীদের মাঝারি ধরনের ভিড় দেখা গেছে। তবে এখনো বড় ধরনের যানজট বা অতিরিক্ত চাপ সৃষ্টি হয়নি।

কমলাপুর রেলস্টেশনেও দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী নিয়ে গতকাল ট্রেন এসে পৌঁছে। তবে কয়েকজন যাত্রী নির্ধারিত সময়ের তুলনায় কিছু ট্রেন বিলম্বে পৌঁছার অভিযোগ করেন। রাজধানীর সড়কগুলোয় যানবাহন চলাচল বাড়তে শুরু করেছে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বেড়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *