জামায়াত-এনসিপির টাকা মানেই জান্নাতের টাকা!: রাশেদ খাঁন
মে ৩০, ২০২৬
আ. লীগকে রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা দেখি না : নুরুল হক
মে ৩০, ২০২৬
জামায়াত-এনসিপির টাকা মানেই জান্নাতের টাকা!: রাশেদ খাঁন
মে ৩০, ২০২৬
আ. লীগকে রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা দেখি না : নুরুল হক
মে ৩০, ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু

আজ সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে, তাদের ৯০৭ জনকে ভর্তি করোনা হয়েছে। আর চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৫৩৯ শিশু

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে বলে এ-সংক্রান্ত নিয়মিত বুলেটিনে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। আরো উল্লেখ করা হয়েছে শুক্রবার সকাল ৮টা থেকে আজ একই সময় পর্যন্ত আরো ৫৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৪৯৩ শিশুর মৃত্যু হলো।

এছাড়া আজ সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে, তাদের ৯০৭ জনকে ভর্তি করোনা হয়েছে। আর চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৫৩৯ শিশু।

সব মিলিয়ে ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত ৬৯ হাজার ৬১২ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালের শরণাপন্ন হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৯৯৬ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৫০১ জন ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছে। আর সবচেয়ে কম ভর্তি হয়েছে রংপুরে, ১২ জন ।

দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। হামে আক্রান্ত হয়ে ৫৪ জন এবং উপসর্গ নিয়ে ১৯৯ জন মারা গেছে এই বিভাগে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *