
ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তার পাশে চামড়া ফেলে গেছেন ব্যবসায়ীরা
মে ২৯, ২০২৬
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল
মে ২৯, ২০২৬দুর্ঘটনার পর গুরুতর আহত ১৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে চারজনের মৃত্যু হয়
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়া এলাকায় ঈগল পরিবহনের একটি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। গতকাল রাত ৯টা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর গুরুতর আহত ১৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে চারজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন—পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের দুলা মিয়ার ছেলে মো. ইউসুফ (৫৩), আশিয়াশ ইউনিয়নের মোল্লাপাড়া খন্দকার বাড়ির মবিনুল ইসলামের ছেলে রুবেল (২৬), পটিয়া পৌরসভার গোবিন্দখিল এলাকার বাদশা মিয়ার ছেলে হারুনর রশিদ (৫১) ও কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের নূর হোসেনের ছেলে সজিব হোসেন (২৬)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, কর্ণফুলী থানাধীন ভেল্লাপাড়া এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে আহতদের চমেক হাসপাতালে আনা হয়। এর পরে একে একে মোট ৪ জন মৃত্যুবরণ করেন। সর্বশেষ রাত ১টার দিকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সজিব নামের একজন মারা যান। বাকিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।


