
জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে
মে ২৫, ২০২৬
২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায়
মে ২৫, ২০২৬রংপুর সদর উপজেলার মাহিগঞ্জের ব্র্যাক অফিসে কর্মরত ছিলেন আনিছুর রহমান। ঈদের ছুটিতে মোটরসাইকেলে পরিবার নিয়ে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন তিনি
বগুড়া শহরের বনানীর ঢাকা-বগুড়া মহাসড়কে পরিবার নিয়ে ঈদের ছুটিতে গ্রামে ফেরার পথে অজ্ঞাত যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আজ সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আনিছুর রহমান এবং তার দুই বছরের মেয়ে পুষ্প। আহত আয়েশা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, রংপুর সদর উপজেলার মাহিগঞ্জের ব্র্যাক অফিসে কর্মরত ছিলেন আনিছুর রহমান। ঈদের ছুটিতে মোটরসাইকেলে পরিবার নিয়ে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন তিনি।
সকাল সাড়ে ৬টার সময় বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক যানের ধাক্কায় তারা মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ে নিহত এবং আয়েশা বেগম আহত হন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন এবং আহত আয়েশা বেগমকে হাসপাতালে ভর্তি করেন।


