নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে
মে ১৯, ২০২৬
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ জন
মে ১৯, ২০২৬
নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে
মে ১৯, ২০২৬
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ জন
মে ১৯, ২০২৬

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ, বিজিবির পাল্টা জবাবে উত্তেজনা

বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকালে সিলেটের সোনারহাট সীমান্ত এলাকায় হঠাৎ বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। জবাবে বিজিবি সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করেন। তাদের গোলাগুলিতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিবর্ষণের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর জবাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাল্টা গুলি চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকালে সিলেটের সোনারহাট সীমান্ত এলাকায় হঠাৎ বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। জবাবে বিজিবি সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করেন। তাদের গোলাগুলিতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিজিবির কঠোর অবস্থানের পর বিএসএফ পিছু হটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়িয়েছে বিজিবি। বাহিনীটির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে যেকোনো উসকানিমূলক পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের নিরাপত্তা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে বলেও জানানো হয়।

এদিকে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। বিশেষ করে অবৈধভাবে সীমান্ত পার না হওয়া এবং অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক বা উচ্চপর্যায়ের কোনো আলোচনা শুরু হয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *