ঈদুল আজহা ২৮ মে
মে ১৯, ২০২৬
সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ, বিজিবির পাল্টা জবাবে উত্তেজনা
মে ১৯, ২০২৬
ঈদুল আজহা ২৮ মে
মে ১৯, ২০২৬
সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ, বিজিবির পাল্টা জবাবে উত্তেজনা
মে ১৯, ২০২৬

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে

নতুন নোটটির আকার ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। নোটের সম্মুখভাগের বাম পাশে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি রয়েছে। এছাড়া মাঝখানে জাতীয় ফুল শাপলার প্রস্ফুটিত নকশা সংযোজন করা হয়েছে। নোটের পিছনভাগে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ৫ টাকা মূল্যমানের কারেন্সি নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন নোটটি আজ বাজারে প্রচলনে আনা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্যসংবলিত ৫ টাকার নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও সরবরাহ করা হবে।

নতুন নোটটির আকার ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। নোটের সম্মুখভাগের বাম পাশে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি রয়েছে। এছাড়া মাঝখানে জাতীয় ফুল শাপলার প্রস্ফুটিত নকশা সংযোজন করা হয়েছে। নোটের পিছনভাগে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি।

নোটটিতে আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যও সংযোজন করা হয়েছে। জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ইলেকট্রোটাইপ ‘৫’ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম। এছাড়া বাম পাশে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা কাগজের ভেতরে সংযুক্ত রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে দেখা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নোটটির নিচের গ্লিউইশ প্যাটার্ন অংশে মাইক্রোপ্রিন্ট হিসেবে অসংখ্য ‘BANGLADESH’ শব্দ মুদ্রিত রয়েছে।

নতুন ৫ টাকার নোট চালুর পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে।

এদিকে মুদ্রা সংগ্রাহকদের জন্য নিয়মিত নোটের পাশাপাশি ৫ টাকার নমুনা নোটও ছাপানো হয়েছে। বিনিময়যোগ্য নয় এমন এ নমুনা নোট বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *