
এপ্রিলে ট্রেজারি বিলের মাধ্যমে ৪৬ হাজার কোটি টাকা নিয়েছে সরকার
মে ১৭, ২০২৬
শিশুদের সঙ্গে নিয়ে প্রকল্প উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার
মে ১৭, ২০২৬গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে হত্যার আলোচিত ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত।
মুন্সিগঞ্জের লৌহজং থানার ঘোড়দৌড় এলাকায় পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া মরদেহ প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার কিনা তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে পুলিশ। এজন্য উদ্ধার হওয়া মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি নিহতের স্বজনদের কাছ থেকেও ডিএনএ নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে।
এর আগে শনিবার বিকালে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ শাহীনুর আলম বলেন, ‘উদ্ধার মরদেহের পরিচয় নিশ্চিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা সম্ভব হবে মরদেহটি কার।’
গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, ‘তদন্ত অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিচালনা করা হচ্ছে। উদ্ধার মরদেহটি ফোরকানের কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিষয়টি স্পষ্ট হবে বলে আমরা আশা করছি।’


