বিশেষায়িত ইউনিটে জনবল বাড়াতে চায় পুলিশ
মে ১৫, ২০২৬
জাতীয় জাদুঘরে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্‌যাপন
মে ১৫, ২০২৬
বিশেষায়িত ইউনিটে জনবল বাড়াতে চায় পুলিশ
মে ১৫, ২০২৬
জাতীয় জাদুঘরে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্‌যাপন
মে ১৫, ২০২৬

তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি বাকি পাঁচটি বিভাগে দমকা হাওয়াসহ বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৫ মে) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী সাপ্তাহজুড়ে দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *