প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট কেনার পরামর্শ রেল কর্তৃপক্ষের
মে ১৩, ২০২৬
চোরাচালান বাড়ার আশঙ্কা ভারতে স্বর্ণ-রৌপ্য আমদানিতে শুল্ক বেড়ে ১৫ শতাংশ
মে ১৩, ২০২৬
প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট কেনার পরামর্শ রেল কর্তৃপক্ষের
মে ১৩, ২০২৬
চোরাচালান বাড়ার আশঙ্কা ভারতে স্বর্ণ-রৌপ্য আমদানিতে শুল্ক বেড়ে ১৫ শতাংশ
মে ১৩, ২০২৬

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৮ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৪৮৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৫৩ হাজার ৫৬ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৬ জন, গত ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা সাত হাজার ১৫০ জন।

১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৫৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩ হাজার ৮৩২ জন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরো সাত জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৬৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরো এক জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত নিশ্চিত হামে ৬৯ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *