ঈদুল আজহার তারিখ ঘোষণা করল কাতার
মে ১২, ২০২৬
বিএনপি-জামায়াতের মতামত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: সাবেক উপদেষ্টা ফরিদা
মে ১২, ২০২৬
ঈদুল আজহার তারিখ ঘোষণা করল কাতার
মে ১২, ২০২৬
বিএনপি-জামায়াতের মতামত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: সাবেক উপদেষ্টা ফরিদা
মে ১২, ২০২৬

শাপলা গণহত্যা ঠেকানো গেলে জুলাইয়ে গণহত্যা হতো না : নাহিদ ইসলাম

শাপলা গণহত্যা ঠেকানো গেলে জুলাইয়ে গণহত্যা হতো না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘শাপলা গণহত্যা বাংলাদেশে বড় ক্ষত তৈরি করেছে।’

আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘শাপলা গণহত্যা : বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনাসভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স এ আলোচনাসভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘শাপলা গণহত্যা বাংলাদেশে বড় ক্ষত তৈরি করেছে। শাপলা গণহত্যাকে ঠেকানো গেলে জুলাইয়ের গণহত্যা ঠেকানো যেত। অনেকে এই হত্যাকাণ্ড সমর্থন করেছে, সাফাই গাইছে। ১৩ দফা দাবি দাবি আপনি সমর্থন করতে পারেন অথবা না-ও করতে পারেন। কিন্তু দাবি নিয়ে আসা জনগণের ওপর কোনো গণহত্যা চালানো সমর্থন করতে পারেন না।’

সে সময় আলেমদের হত্যার জন্য রাজনৈতিক দলগুলোর দায় আছে উল্লেখ করে নাহিদ বলেন, ‘আলেমদের হত্যার জন্য রাজনৈতিক দলগুলোর দায় আছে। তারা যথার্থ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। বর্তমান ক্ষমতাসীন বিএনপি তখন আলেমদের পাশে দাঁড়াতে পারেনি।‘

আওয়ামী লীগ মাদরাসার ছাত্রদের জঙ্গি হিসেবে চিত্রিত করত উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘মাদরাসার ছাত্রদের জঙ্গি হিসেবে চিত্রিত করা, বিশ্ববিদ্যালয়ের দাড়ি-টুপিওয়ালাদের শিবির বলা হতো। আমরা এসব আর মেনে নেব না। এ দেশের সব আন্দোলনে, মুক্তির লড়াইয়ে এ দেশের আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের অবদান জাতীয় ইতিহাসে অন্তর্ভুক্ত করতে হবে।’

সীমান্তে কাঁটাতার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সীমান্তে হত্যা করে কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব হয় না।

কাঁটাতার দিয়ে বন্ধুত্ব হয় না। এসব কাঁটাতার ভেঙে ভারতীয় জনগণ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করবে। আমরা বাংলাদেশকে কোনো দেশের করদ রাজ্য হিসেবে দেখতে চাই না। জুলাইয়ে আমার দেশের মানুষ এ জন্য জীবন দিয়েছে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *