জনগণের নিরাপত্তা উপেক্ষা করে সরকারের কোনো কর্মসূচিই সফল হওয়ার সম্ভাবনা নেই: জামায়াত আমির
মে ১১, ২০২৬
ফেনী ও পঞ্চগড়ের ২ আলোচিত এসপিকে প্রত্যাহার
মে ১১, ২০২৬
জনগণের নিরাপত্তা উপেক্ষা করে সরকারের কোনো কর্মসূচিই সফল হওয়ার সম্ভাবনা নেই: জামায়াত আমির
মে ১১, ২০২৬
ফেনী ও পঞ্চগড়ের ২ আলোচিত এসপিকে প্রত্যাহার
মে ১১, ২০২৬

বণিক বার্তা আয়োজিত ‘সোনার বাংলা নীতি আলোচনা’ শুরু

বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণের পথরেখা’ শিরোনামে আয়োজিত এ নীতি আলোচনায় মূল বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত আছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাংলার ইতিহাস, অর্থনৈতিক উত্তরাধিকার ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনাকে সামনে রেখে শুরু হয়েছে ‘সোনার বাংলা নীতি আলোচনা ২০২৬’ শীর্ষক পলিসি কনক্লেভ। সোমবার (১১ মে) রাজধানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে সন্ধ্যা ৭ টায় এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটির আয়োজন করেছে দৈনিক বণিক বার্তা।‘

বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণের পথরেখা’ শিরোনামে আয়োজিত এ নীতি আলোচনায় মূল বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত আছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ নীতি আলোচনায় সরকারের নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন খাতসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, করপোরেট প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা কথা বলবেন। দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ, বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা, নীতিগত প্রস্তুতি এবং উন্নয়ন ভাবনা নিয়ে এ প্ল্যাটফর্মে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *