কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত
মে ৯, ২০২৬
শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
মে ৯, ২০২৬
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত
মে ৯, ২০২৬
শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
মে ৯, ২০২৬

বাংলাদেশ ৪১৩ রানে অলআউট, পাকিস্তানের সতর্ক সূচনা

৪ উইকেটে ৩০১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশকে চারশোর্ধ্ব সংগ্রহ এনে দেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। মুশফিক করেন ১৭৯ বলে ৭১ রান, টেল-এন্ডার তাসকিন ১৯ বলে ২৮ রান যোগ করে দলের সংগ্রহ চারশ পার করান।

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে আজ শনিবার প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। জবাব দিতে নেমে পাকিস্তান সতর্কভাবে সূচনা করেছে। তারা ৬ ওভারে বিনা উইকেটে ২৬ রান তুলেছে। ইমাম-উল-হক ১৭ ও আজান আওয়াইস ৭ রানে ব্যাট করছিলেন।

৪ উইকেটে ৩০১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশকে চারশোর্ধ্ব সংগ্রহ এনে দেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। মুশফিক করেন ১৭৯ বলে ৭১ রান, টেল-এন্ডার তাসকিন ১৯ বলে ২৮ রান যোগ করে দলের সংগ্রহ চারশ পার করান।

লিটন ও মুশফিকুর রহিমের জুটি শুক্রবার প্রথম দিন ২৫ রান তুলে অপরাজিত ছিল। আজ সকালে মুশফিকের সঙ্গে আরো ৩৭ রান যোগ করে আউট হয়ে যান লিটন। তখন দলের সংগ্রহ ৩৩৮। লিটন ৬৭ বলে ৩৩ রান করেন। এরপর মেহেদী হাসান মিরাজ (১০) ও তাইজুল ইসলামকে (১৭) নিয়ে দুটি ছোট জুটি গড়েন মুশফিক। দলীয় ৩৪০ রানে ব্যক্তিগত ৭১ রানে বিদায় নেন মুশফিক। গতি বোলার শাহিন শাহর বলে বোল্ড হয়ে যান তিনি।

সেখান থেকে এবাদত হোসেন ও নাহিদ রানার সহায়তায় দলের সংগ্রহ ৪১৩ পর্যন্ত টেনে নিয়ে যান তাসকিন। একটি সময় তাকেও থামতে হয়েছে। শাহিনের বলে সৌদ শাকিলকে ক্যাচ দেন তাসকিন। ১৯ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ইনিংসটি সাজান তাসকিন।

পাকিস্তানের মোহাম্মাদ আব্বাস ৫টি ও শাহিন ৩টি উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *